Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

বাংলার মেয়েরা মমতাকেই চায়! উচ্চবর্ণের মতো গরিব মহিলাদের ঢালাও সমর্থনে বাজিমাত

বাংলার মেয়েরা মমতাকেই চায়! উচ্চবর্ণের মতো গরিব মহিলাদের ঢালাও সমর্থনে বাজিমাত

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি বাংলার মহিলা ভোটাররা। পরিসংখ্যান বলছে রাজ্যের মোট ভোটারের ৪৯% মহিলা ভোটার।

৪৯% এর মন পেতে তৎপর ছিল সব দলই। প্রতিটি জনসভা থেকেই মুখ্যমন্ত্রী ‘মা বোনেদের’ বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন। কন্যাশ্রী, রূপশ্রী এর মত প্রকল্পের পাশাপাশি রাজ্যের নারীদের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী।
পিছিয়ে ছিল না বিজেপিও। গেরুয়া শিবিরও মহিলাদের টার্গেট করে ইশতেহারে নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ২ মে’র ফলাফলে পরিষ্কার ৪৯% এর মন জিততে বাকিদের চেয়ে অনেকাংশে বেশি সফল মমতা।

এবার আসুন দেখে নেওয়া যাক, বাংলার মহিলাদের ভোটদানের প্রবণতা কী বলছে?

আরও পড়ুন: বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ইমরানের দলের ট্যুইট-যুদ্ধ

পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের পক্ষে ভোট দেন ৪৮% মহিলা, ২০১৯ এ সেটি সামান্য কমে ৪৭% হলেও ২০২১ এ তা বেড়ে হয়েছে ৫০%! অর্থাৎ রাজ্যের মোট মহিলা ভোটারের ৫০% এর সমর্থন মমতার সঙ্গে। সেখানে বিজেপিকে সমর্থন জানিয়েছেন ৩৭% মহিলা।

মহিলা ভোটারের বেশিরভাগটা তৃণমূলের ঝুলিতে গেলেও, মহিলারা সামগ্রিকভাবে কী ভেবে ভোট দিলেন? ২ মে ভোটের ফলে দেখা যাচ্ছে, মহিলাদের ভোট প্রাপ্তির হিসেবে বাকিদের চেয়ে মমতা অনেকটা এগিয়ে থাকলেও বিশেষ করে আদিবাসী, উচ্চবর্ণ এবং দলিত মহিলাদের ভোটের অভিমুখ পুরুষদের সাপেক্ষে অবাক করার মতো।

প্রথমেই দেখা যাক আদিবাসীদের ভোটের গতিবিধি। বিধানসভার ফল বলছে, এইবার আদিবাসী পুরুষদের ৩৬% ভোট দিয়েছেন তৃণমূলকে, ৫৪% দিয়েছেন বিজেপিকে। উলটোদিকে আদিবাসী মহিলাদের ৪৯% এর সমর্থন পেয়েছেন মমতা। সেখানে বিজেপির ঝুলিতে গেছে ৩৮% আদিবাসী মহিলার ভোট।

আরও পড়ুন: ব্যাঙ্ক অফ ইংল্যন্ডের পরবর্তী গভর্নর কি রঘুরাম রাজন? ব্রিটেনে জল্পনা তুঙ্গে

উচ্চবর্ণের পুরুষরা ৩৮% ভোট দিয়েছেন তৃণমূলকে, ৪৯% ভোট দিয়েছেন বিজেপিকে। উচ্চবর্ণের মহিলারা ৪৫% ভোট দিয়েছেন তৃণমূলকে, ৪৩% ভোট দিয়েছেন বিজেপিকে।

মুসলিম ভোটারদের ব্যাপক সমর্থন দেখা গিয়েছে তৃণমূলের প্রতি। ৭৫% মুসলিম মহিলা এবং পুরুষ ভোট দিয়েছেন তৃণমূলকে। সেখানে মাত্র ৭% মুসলিম মহিলা ভোট দিয়েছেন বিজেপিকে, পুরুষরা ৮%।

ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শুধু উচ্চবর্ণের মহিলারাই নয় তৃণমূল গরিব মহিলাদের ঢালাও সমর্থন জোটাতে পেরেছে। দারিদ্রসীমায় বসবাস করা মহিলাদের ৫২%, নিম্নবিত্ত পরিবারের মহিলাদের ৫৫%, মধ্যবিত্ত মহিলাদের ৪৫% এর সমর্থন পেয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, ২০১৯ সালের লোকসভায় দারিদ্রসীমায় বসবাস করা মহিলা এবং নিম্নবিত্ত মহিলারা ঢেলে ভোট দিয়েছিলেন বিজেপিকে। অর্থাৎ এই হিসেব থেকে একটা জিনিস পরিষ্কার, সামগ্রিকভাবে রাজ্যের গরিব মহিলারা একুশের ভোটে দৃঢ়তর ভাবে মমতার পাঁশে দাঁড়ালেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice