দোকানে ঢুকে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ এবং তাঁকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পোষেণ দাস নামে ওই যুবককে বাঁশদ্রোণী থানার পুলিশ গ্রেফতার করেছে। কলকাতা পুলিশ সূত্রের খবর, গত ১৮ মে এক মহিলা থানায় অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় এক যুবক তাঁর দোকানে ঢুকে অশালীন আচরণ করে। শুধু তাই নয়, অশ্লীল অঙ্গভঙ্গী করে এবং তাঁকে রীতিমতো হেনস্থা করে। এরপরেই বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ পোষেণ দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: নেই মিঠুনের নাম, আরও ১৩ কেন্দ্রের প্রার্থী ঘোষণা BJP র, চৌরঙ্গীতে নতুন প্রার্থী





Leave a Reply