Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

শিয়ালদহ থেকে শনি ও রবিবার বাতিল বহু লোকাল ট্রেন

শিয়ালদহ থেকে শনি ও রবিবার বাতিল বহু লোকাল ট্রেন

হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে বাতিল হতে চলেছে প্রচুর ট্রেন। রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ১১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত ১০ টা থেকে ১২ ফেব্রুয়ারি রবিবার রাত ৮ টা পর্যন্ত কাজ চলবে লাইনে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

শনিবার বাতিল থাকবে শিয়ালদহ-নৈহাটি আপ ৩১৪৪৩ ও ডাউন ৩১৪৫০ লোকাল। শিয়ালদহ-রানাঘাট ৩১৬২৯ ও ডাউন ৩১৬৩৬ লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫৩৪ ও ডাউন ৩১৫৪০ লোকাল বাতিল থাকবে। কল্যাণী সীমান্ত-নৈহাটি আপ ৩১১৯২ লোকাল বাতিল থাকবে।

রবিবার বাতিল থাকবে শিয়ালদহ-নৈহাটি আপ ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪২৯ লোকাল বাতিল থাকবে। শিয়ালদা-রানাঘাট আপ ৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১৭ এবং ডাউন ৩১৬১৪, ৩১৬১৬, ৩১৬২২ লোকাল, শিয়ালদা-কল্যাণী সীমান্ত আপ ৩১৩১১, ৩১৩১৭, ৩১৩৩১, ৩১৩৩৫ এবং ডাউন ৩১৩১৪, ৩১৩১৮, ৩১৩৩০, ৩১৩৩৪ লোকাল ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-ব্যারাকপুর আপ ৩১৩২২, ৩১২১৬ এবং ডাউন ৩১২৩২, ৩১২৬১ লোকাল বাতিল থাকবে।

আরও পড়ুন: এবার শহরে অ্যাপ অ্যাম্বুল্যান্স, নতুন বছর থেকে শুরু পরিষেবা 

অন্যদিকে শবিবার শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণীর পরিবর্তে নৈহাটি পর্যন্ত যাবে। রবিবার ৩১৪২৭ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল ব্যারাকপুর পর্যন্ত যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal