Take a fresh look at your lifestyle.

সোমবারের পর শুক্রবার, মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, অফিস টাইমে সমস্যায় যাত্রীরা

110

সোমবারের পর ফের শুক্রবার। মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এদিন কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।

এর জেরে সকালের ব্যস্ত সময়ে এই লাইনে প্রায় ৩৫ মিনিট বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ১১টা ৫ নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।সকালের অফিস টাইমে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার দরুণ সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। ট্রেনের ভিতরে অনেকে দমবন্ধ অনুভব করেন। এই নিয়ে যাত্রীরা জানিয়েছেন, বুঝতে পারছিলাম না হঠাৎ কী হল।

এর আগেও সোমবার গিরিশ পার্ক মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক মহিলা। চালক ইমারজেন্সি ব্রেক দিয়েও বাঁচাতে পারেননি ওই মহিলাকে। সোমবারের সেই ঘটনাতেও দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল।

Comments are closed.