Take a fresh look at your lifestyle.

WB Election 2021: এত শান্তিপূর্ণ ভোট জীবনে দেখিনি, বললেন মিঠুন, ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল

ভোট পর্ব মধ্য গগনে

101

উত্তর কলকাতা সহ ৪ জেলায় ৩৫ আসনে অষ্টম দফার ভোটগ্রহণ পর্ব চলছে। ভোট পর্ব মধ্য গগনে। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে আসেছে ইতিমধ্যে।

এর মধ্যেই চৌরঙ্গি কেন্দ্রের এক বুথে ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সম্পূর্ণ কোভিডবিধি মেনে ভোট হচ্ছে ভালভাবে, জানালেন রাজ্যপাল। নির্বাচন কমিশন ও CAPF-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ধনকড়। তবে ভোট দিতে ঢোকার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখের মাস্ক সরে যায়। ছিল না দূরত্ববিধির বালাই। টেলিভিশনে স্পষ্ট তা দেখা গিয়েছে।

অন্যদিকে, কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রে নিজের ভোট দিলেন অভিনেতা এবং বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে মহাগুরু জানান, আমি আগে কখনও এত শান্তিপূর্ণভাবে ভোট দেখিনি। এর জন্য অবশ্যই সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে অভিনন্দন জানাতে হবে।

একুশের ভোটে গোটা রাজ্যয় জুড়ে প্রচার করেছেন মিঠুন। শেষ প্রচারের পর ট্যুইট করে জানিয়েছেন, বাড়ি ফিরে আলু পোস্ত আর বিউলির ডাল দিয়ে ভাত খাচ্ছি।

Comments are closed.