Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

সকাল থেকেই মেঘ করেছে, একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে! কী জানাচ্ছে হওয়া অফিস? 

সকাল থেকেই মেঘ করেছে, একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে! কী জানাচ্ছে হওয়া অফিস? 

সকাল থেকেই আকাশের মুখ ভার। দিনের বেলায় কার্যত অন্ধকার নেমে এসেছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা কথা জানালো হওয়া অফিস। শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদনীপুরে বৃষ্টি শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলা ছাড়াও বাকি জেলাগুলোতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে বলে খবর। 

শুক্রবার রাতের দিকে ঝড়-বৃষ্টি হওয়ায়, শনিবার সকাল থেকে বেশ কিছুটা মনোরম আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। অস্বস্তিকর গরমটা কিছুটা কমেছে। শনিবারও বৃষ্টি হওয়ায় স্বস্তি বজায় থাকবে। স্বাভাবিক ভাবেই সপ্তাহের শেষে ছুটির দিনটা বেশ আয়েশ করেই কাটাতে পারবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 

আলিপুর আবহাওয়ায় দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের আকাশ এদিনের মতোই মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টির সম্ভবনা থাকছে। বর্ষা এলেও আগামী চার পাঁচ দিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভবনা নেই বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন; ভোট হবে এক দফায়; জানিয়ে দিল নির্বাচন কমিশন

তবে উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন নেই। পূর্ব ঘোষণা মতোই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি হয়েছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal