Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

সোমবারও শহরে বৃষ্টি; রাজ্যের আর কোন কোন জেলা ভিজবে? কী জানাল আবহাওয়া দফতর 

সোমবারও শহরে বৃষ্টি; রাজ্যের আর কোন কোন জেলা ভিজবে? কী জানাল আবহাওয়া দফতর 

রবিবারও ভিজেছে দক্ষিণবঙ্গ। গরমের পর মিলেছে স্বস্তি। এদিকে সোমবারও কলকাতা সহ বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভবনার কথা জনিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।

সকালের দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও কলকাতায় আজ মূলত সারাদিনই মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বিকেল অথবা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিন রাত অথবা দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু,তিন ডিগ্রি কম থাকবে। এদিকে বীরভূম, দুই বর্ধমান, মালদহ সহ কয়েকটি জেলায় শিলা বৃষ্টিরও সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর কার্ড ফেরালে লাইসেন্স বাতিল, কড়া  নির্দেশ রাজ্যের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal