Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

চিনের প্রাচীরের রক্ষণাবেক্ষণে ড্রোনের সাহায্য

প্রাচীর রক্ষণাবেক্ষণে ইনটেলের সঙ্গে হাত মেলাচ্ছে দ্য চায়না ফাউন্ডেশন ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন

চিনের প্রাচীরের রক্ষণাবেক্ষণে ড্রোনের সাহায্য

দ্য গ্রেট ওয়াল অফ চায়না। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, চিনের এই ১৩ হাজার মাইল দীর্ঘ প্রাচীরটির রক্ষণাবেক্ষণে এবার ড্রোনের সাহায্য নিতে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চিনের উত্তর পশ্চিম প্রান্ত থেকে পূর্বে কোরিয়ার সীমান্ত পর্যন্ত প্রায় ১৩ হাজার মাইল লম্বা এই প্রাচীর চিনের ১৫টি প্রদেশের মধ্যে দিয়ে গেছে। দু’হাজার বছরেরও পূর্বে নির্মিত এই স্থাপত্য কীর্তিতে প্রাকৃতিক নিয়মেই ক্ষয় ধরেছে। প্রাচীরের বহু জায়গা ভেঙ্গে গেছে। কিন্তু পার্বত্য বিপদ সংকূল বহু জায়গার উপর দিয়ে প্রাচীরটি যাওয়ায়, সবসময় ঐতিহাসিক এই স্থাপত্যটিতে নজরদারি সম্ভব হয়না।

আরও পড়ুন: করোনা ভ্যাকসিন তৈরিতে আরও এগোল অক্সফোর্ড, শুরু হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে তথ্য-প্রযুক্তি সংস্থা ইনটেল। ইনটেলের সঙ্গে হাত মিলিয়ে, দ্য চায়না ফাউন্ডেশন ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন পরিকল্পনা করেছে এবার থেকে ড্রোন এর মাধ্যমে নজরদারি চালানো হবে চিনের প্রাচীরে। এর ফলে একদিকে যেমন জানা যাবে, কোথায় কোথায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাচীরটি। তেমনই থ্রি ডি স্ক্যান পদ্ধতির মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে জানা যাবে ঠিক কতটা ক্ষতি হয়েছে প্রাচীরের বিভিন্ন অংশে এবং সেই অংশের মেরামতিতে কী কী করা প্রয়োজন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *