করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। শীত পড়তেই ঘুরতে যাওয়ার হিড়িক পড়েছে। কিন্তু এরমধ্যেই জানা গেল আগামী ৩ মাস বাতিল থাকবে প্রচুর ট্রেন। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের সময়সূচির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। কুয়াশার কারণেই এইসব ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি বাতিল করা হয়েছে বেশকিছু ট্রেন। এই ট্রেনগুলির সঙ্গে বাংলার সঙ্গে যোগাযোগকারী কয়েকটি ট্রেনও রয়েছে।
বাতিল থাকছে ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই(ঝাঁসি)-কলকাতা এক্সপ্রেস। ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে এই ট্রেন। অন্যদিকে ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই(ঝাঁসি) এক্সপ্রেসও এই কদিন বন্ধ থাকবে। আংশিক বাতিল করা হয়েছে, ১২১৭৭ হাওড়া-মথুরা জংশন এক্সপ্রেস। ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এই ট্রেন আগরা ক্যান্ট ও মথুরা জং এর মধ্যে চলাচল করবে।
১২১৭৮ মথুরা জংশন-হাওড়া এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মথুরা জংশন থেকে আগরা ক্যান্ট এর মধ্যে চলাচল করবে। ১২৩১৯ কলকাতা – আগরা ক্যান্ট এক্সপ্রেস ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মথুরা জংশন থেকে আগরা ক্যান্ট-এর মধ্যে চলাচল করবে।
১২৩২০ আগরা ক্যান্ট-কলকাতা এক্সপ্রেস ৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আগরা ক্যান্ট ও মথুরা জংশন এর মধ্যে চলাচল করবে।
আরও পড়ুন: দমদমে বিস্ফোরণে মৃত্যু ৮ বছরের শিশুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার
প্রতিবছর শীতকালে ঘন কুয়াশার জন্য বাতিল থাকে কয়েকটি ট্রেন। কয়েকটি আংশিক বাতিল করা হয়। এবারও তাই হল।




