Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন প্রবীণ অভিনেতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে রুবি হাসপাতাল থেকে ছাড়া পান প্রবীণ অভিনেতা। গত সপ্তাহে হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফুসফুসের সংক্রমণের জন্য আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। দু’দিন আইসিইউতে থাকার পর প্রবীণ অভিনেতাকে বেডে দেওয়া হয়। বুধবার তাঁকে ছাড়া হয় হাসপাতাল থেকে।

আরও পড়ুন: ট্যাবলো বিতর্কে মুখ্যমন্ত্রীর পুনর্বিবেচনার আর্জি খারিজ কেন্দ্রের, মমতাকে চিঠি রাজনাথের  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal