Take a fresh look at your lifestyle.

এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

26

শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার ও এসএসসি। ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানানো হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে সেই মামলার শুনানি চলে। সেই মামলায় বিচারপতি নির্দেশ দেন, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের।
সোমবার নির্দিষ্টভাবে অযোগ্যদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

Comments are closed.