Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক কর্মীকে কোকেন সহ গ্রেফতার করল এসটিএফ

ধৃত মণীষ সোধি দিল্লির বাসিন্দা

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক কর্মীকে কোকেন সহ গ্রেফতার করল এসটিএফ

কোকেন সহ গ্রেফতার হলেন ভিন রাজ্যে থেকে আসা এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। তাঁর নাম মনীষ সোধি, বাড়ি দিল্লিতে।
বৃহস্পতিবার কলকাতার প্রগতি ময়দান থানা এলাকার টপগ্রিপ ইনস্ট্রুমেন্ট নামে এক কোম্পানির সামনে থেকে কোকেন সহ এই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। কোথা থেকে এই মাদক পেয়েছেন তার কোনও সদুত্তর দিতে পারেননি মনীষ সোধি নামে ওই যুবক। এরপর তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। মণীষ সোধির কাছ থেকে ২২ গ্রাম কোকেন ও বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আদতে দিল্লির বাসিন্দা। সেখানেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতের সঙ্গে কোনও মাদক চক্রের যোগ আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ২ জানুয়ারি থেকে মিলবে পরিষেবা, ১ ঘন্টা অন্তর মিলবে মেট্রো; জেনে নিন জোকা-তারাতলার সময়সূচি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal