Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

হাসপাতালে ভর্তি রয়েছেন সুজন চক্রবর্তী

হাসপাতালে ভর্তি রয়েছেন সুজন চক্রবর্তী

হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সুজন চক্রবর্তী। আপাতত তিন দিন চিকিৎসকদের নজরে থাকবেন তিনি।

 

জানা গিয়েছে, অনেকদিন ধরে কাশি হচ্ছিল সিপিএম নেতার। শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন তিনি। সেইকারণেই পুরো চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে ২০২১ সালে কোভিড সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুজন চক্রবর্তী। কোভিড থেকে সেরে ওঠার পর কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে ওজন কমে যাওয়ার মতন সমস্যা ছিল তাঁর। কিন্তু সম্প্রতি ঠান্ডা লাগার পাশাপাশি গলা ব্যাথার মতন সমস্যায় ভুগতে শুরু করেন সুজন চক্রবর্তী। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আরও পড়ুন: জামানত বাঁচাক আগে তারপর তো জয়ের প্রশ্ন! শুভেন্দুকে কটাক্ষ পার্থ চ্যাটার্জির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal