Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

মুর্শিদাবাদে ভাষা আন্দোলনের শহিদ আবুল বরকতের মূর্তি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী

এদিন সালারে বিরাট জমায়েত হয় শুভেন্দুর কর্মসূচিতে

মুর্শিদাবাদে ভাষা আন্দোলনের শহিদ আবুল বরকতের মূর্তি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মুর্শিদাবাদের সালারে ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকত সাহেবের মূর্তির উন্মোচন করলেন পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সালারে প্রচুর মানুষের জমায়েত হয়।

শুভেন্দু অধিকারী জানান, বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আবুল বরকত সাহেবের অবদান বাংলার মানুষ কখনও ভুলবেন না। পাশাপাশি, মুর্শিদাবাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন পরিবহণমন্ত্রী।

আরও পড়ুন: বইমেলায় প্রকাশিত কলকাতা পুরসভার বিশেষ পত্রিকা ‘পুরশ্রী’

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal