কলকাতায় কমল শীতের দাপট, আগামী সপ্তাহে ফের বাড়বে ঠান্ডা
পশ্চিম হিমালয়ে সৃষ্টি হয়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা, যার প্রভাবে নতুন বছরের দ্বিতীয় দিনে দাপট কমল শীতের।
শুক্রবার প্রায় দেড় ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অব্যাহত রয়েছে কুয়াশার দাপট।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমি ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে। যার ফলে উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়েছে। তবে আগামী ৬-৭ জানুয়ারির পর সর্বনিম্ন তাপমাত্রা ফের নামবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
Comments are closed.