Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

দেশে সংক্রমণ ছাড়াল ১ কোটি, তবে কমছে করোনা প্রকোপ

দ্রুত আসবে ভ্যাকসিন

দেশে সংক্রমণ ছাড়াল ১ কোটি, তবে কমছে করোনা প্রকোপ

দেখতে দেখতে দেশে ১ কোটি ছাড়াল করোনা সংক্রমিতের সংখ্যা। চলতি বছরের মাঝামাঝি থেকে দেশে বাড়ছিল করোনা সংক্রমিতের সংখ্যা। মাঝখানে সুস্থতার হার বেড়ে যাওয়ায় মানুষ আগের থেকে একটু বেশি আশাবাদী হয়ে পড়েছিল। করোনা সংক্রমিত বহু মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়েও উঠছিল। গত একদিনে প্রায় ২৬,০০০ মানুষ করোনা সংক্রমিত হয়েছে। সব মিলিয়ে শনিবার পর্যন্ত দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হল ১ কোটি ৪ হাজার, ৫৯৯। আর দেশজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১, ৪৫, ১৩৬।
এদিকে প্রায় ৬টি করোনা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। ভারত বায়োটেকের কোভ্যাকসিন, জাইডাস ক্যাডিলা, জেনোভা, অক্সফোর্ড ভ্যাকসিন, স্পুটনিক, এই ভ্যাক্সিনগুলি দ্রুতই ভারতের আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মোদীকে নিয়ে মানুষের মোহভঙ্গ হয়েছে, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে জিতবে কংগ্রেসঃ শশী থারুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation