মার্চের প্রথম দিন থেকেই কড়া রোদের তেজ। দোলের আগেই শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এটাই উষ্ণতম দোল হতে চলেছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে ১২২ বছরের মধ্যে এই বছর উষ্ণতম ফেব্রুয়ারি ছিল। এর আগে ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে এইভাবেই দাপট দেখিয়েছিল গরম। এই বছর ফেব্রুয়ারি মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮১ শতাংশ বেশি ছিল। অন্য দিকে এই এম ডি সূত্রে খবর, দেশের প্রায় সব রাজ্যেই মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে গরম বাড়বে।




