Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বিগত ২ দিন বৃষ্টির পর বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার আকাশ মেঘলা থাকবে। মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।

এদিন সকাল থেকে কলকাতার আকাশে রোদের উঁকিঝুঁকি চলছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। আর সেই কারণেই বৃহস্পতি-শুক্র কমবে বৃষ্টিপাত। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলিতে। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Dear Lottery Sambad Result Today 07.03.2026 — Dear Morning, Evening & Night Winners Announced

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal