Take a fresh look at your lifestyle.

রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে বদলি, নতুন সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম

করোনা পরিস্থিতির মধ্যে সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য দফতরের প্রধান সচিব বিবেক কুমারকে। তাঁর জায়গায় নতুন স্বাস্থ্য সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম। নারায়ণ স্বরূপ নিগম রাজ্য পরিবহণ দফতরের প্রধান সচিব ছিলেন। বিবেক কুমার পরিবেশ দফতরের সচিব পদে বদলি করা হয়েছে।
গত দেড় মাসেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলছে রাজ্যে। সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ উঠছিল কম পরীক্ষা করার জন্য। পরে সে কথা স্বীকারও করেন মুখ্যসচিব রাজীবা সিনহা। শুধু তাই নয়, সংক্রমিত এবং মৃতের সংখ্যার নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বারবার ফারাকও উঠে আসছিল। বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য দফতরের কাজ নিয়ে লাগাতার বিরোধীদের সমালোচনা চলার জন্যই এই বদলি কিনা সেই প্রশ্ন উঠছে।

Comments are closed.