নভেম্বরে মাঝেই পারদ পতন অব্যাহত। মঙ্গলবার তাপমাত্রা আরও কিছুটা কমল। সেই সঙ্গে কয়েকটি জেলায় তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আবহাওয়ায় দফতরের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা তিন ডিগ্রি কম। এবং সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।
জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে পশ্চিমের জেলাগুলোতেও। সোমবারের পর মঙ্গলবারও তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। পুরুলিয়ায় এদিনের তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতেও তাপমাত্রা অনেকটা কমেছে। এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা কমতে শুরু করেছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মাঝে পশ্চিমী ঝঞ্জার কারণে উত্তরে হওয়া বাধা পাচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হওয়ায় হুহু করে উত্তরে হওয়া ঢুকছে। যে কারণে কয়েকদিনেই মধ্যেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে।
আরও পড়ুন: অভিনব প্রচার হলদিয়ার ব্লক তৃণমূলের, ফর্ম ছাপিয়ে জানতে চাওয়া হল প্রকল্পের সুবিধা অসুবিধার কথা




