Take a fresh look at your lifestyle.

‘তোকে ধরে পিটুনি দেওয়ার দরকার’! বলিউডি গানে দুর্দান্ত অঙ্গভঙ্গি করে কোমর দুলিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন ‘পটলকুমার’ হিয়া দে, পটলকুমারের নাচ দেখে কটাক্ষ নেটিজেনের

263

এক সময় স্টার জলসার ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী হিয়া দে। যে কারণে সে সময় চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী। পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় এই কিশোরী অভিনেত্রী। মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে নানান রকম নাচের ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। তবে এবার তেমনই একটি ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়তে হলো অভিনেত্রী হিয়া দেকে।

প্রসঙ্গত সম্প্রতি একাধিক ভিডিও অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনো বলিউডি গান কখনো বা হিন্দি এবং ইংরেজি গানের রিমিক্সে কোমড় দোলাতে দেখা গিয়েছে তাকে। কিন্তু নেটিজেনদের একটি বড় অংশ এই ভিডিও দেখার পর মনে করছেন অভিনেত্রীর বয়সের তুলনায় এ ধরনের ভিডিও বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি অনেককেই কিশোরী এই অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসতে দেখা গিয়েছে।

তবে পাল্টা মুখ খুলেছেন অভিনেত্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত অনুগামীদের বিনোদন দিতে থাকেন অভিনেত্রী যে কারণে মাঝেমধ্যেই বিভিন্ন রকম নাচের ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে এবং প্রতিটি ভিডিওতেই এই কিশোরী অভিনেত্রী নিজের প্রতিভার ছাপ রাখতে সক্ষম বলে জানিয়েছেন তার অনুগামীরা। ফলস্বরূপ এদিন তার নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Comments are closed.