Take a fresh look at your lifestyle.

শনিবার ট্রাম্প-কিমের ঐতিহাসিক সাক্ষাৎ, বিশ্বের নজর সিঙ্গাপুরে

0

ইতিহাসে এই প্রথম। মঙ্গলবার সিঙ্গাপুরে দেখা হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্র নায়ক কিম জং উনের। বিশ্ব রাজনীতির ইতিহাসে প্রথমবারের জন্য এই দুই দেশের রাষ্ট্র প্রধান পরস্পরের মুখোমুখি হতে চলেছেন। গোটা বিশ্বের চোখ তাই এখন সিঙ্গাপুরের এই বৈঠকের দিকে। সকলেই জানতে উদগ্রীব, দুই রাষ্ট্র প্রধানের এই বৈঠক থেকে কী সমাধান সূত্র উঠে আসে। পরমাণু অস্ত্র পরিত্যাগে আদৌ ডোনাল্ড ট্রাম্প, কিম জং উনকে রাজি করাতে পারেন কিনা তা জানা যাবে দুই রাষ্ট্র প্রধানের বৈঠকের পরই। তার আগে ক্রমেই চড়ছে উত্তাপ। ইতিমধ্যেই সিঙ্গাপুর পৌছে গেছেন দু’ই দেশের রাষ্ট্রপ্রধান। গত শনিবার এই বৈঠক নিয়ে নিজের মতও জানিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, সাক্ষাতের প্রথম মিনিটেই তিনি বুঝে যাবেন কিম আদৌ পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে চাইছেন কিনা। ট্রাম্পের কথায়, ‘আমার মনে হয় কিম জং উন তাঁর দেশের জনগণের জন্য কিছু করতে চান।’ সম্প্রতি কানাডায় জি৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প অবশ্য এও জানিয়েছেন যে, তিনি চাইবেন কিমকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে রাজি করাতে। তাঁদের এই বৈঠক ফলপ্রসু হতেও পারে নাও পারে। কিন্তু দুই দেশের মধ্যে যে অন্তত কথাবার্তা চালানোর পরিস্থিতে তৈরি হয়েছে, সেটাও ইতিবাচক। সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে ট্রাম্পকে। এদিন তিনি বলেন, ঐতিহাসিক এই বৈঠকে সবকিছু ঠিকঠাকই হবে বলে তিনি আশাবাদী।

তবে দুই দেশের রাষ্ট্র প্রধান একান্তে বৈঠক করবেন নাকি প্রতিনিধিদের নিয়েই পরস্পরের মুখোমুখি হবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন বিদেশ দফতরের একটি সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, প্রতিনিধি দলের বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন একান্তে নিজেদের মধ্যে কথা বলতে পারেন। সেই সময় শুধু দোভাষীরা ছাড়া আর কেউ সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। এরপর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন দুই রাষ্ট্রপ্রধান। এই প্রতিনিধি বৈঠকে, মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং-এরও যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই হাই প্রোফাইল বৈঠক কভার করতে সিঙ্গাপুরে পৌছেছেন দেশ-বিদেশের প্রায় তিন হাজার সাংবাদিক। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সম্মেলনস্থলসহ সিঙ্গাপুর জুড়ে।

Leave A Reply

Your email address will not be published.