Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

ভোটের ফল প্রকাশের পর রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে তৃণমূল-বিজেপির চাপান-উতোর চলছে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিলেন মমতা ব্যানার্জি। একই দিনে বাংলায় বর্তমান পরিস্থিতির বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করল বিজেপি। জয়ী বিধায়কদের নিয়ে হেস্টিংস কার্যালয়ে শপথ নেন বিজেপি নেতা কর্মীরা। তারপর মুরলিধর সেন লেনের সামনে ধরনা শুরু হয়।

বুধবার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, রাজীব ব্যানার্জি, রাজু ব্যানার্জি, অগ্নিমিত্রা পালরা। বিক্ষোভে যোগ দেন জেপি নাড্ডাও।

আরও পড়ুন: শিয়রে করোনা! শেষ দু’দফার ভোট হোক একদিনে, ফের কমিশনে আর্জি তৃণমূলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal