Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

জয়পাল ভুল্লার কাণ্ডে নারী যোগ! পুলিশ অফিসারদের হানিট্র্যাপে ফেলে কার্যসিদ্ধির প্ল্যান

জয়পাল ভুল্লার কাণ্ডে নারী যোগ! পুলিশ অফিসারদের হানিট্র্যাপে ফেলে কার্যসিদ্ধির প্ল্যান

নিউটাউন এনকাউন্টার কাণ্ডে মহিলা যোগ! দুই মহিলার মাধ্যমে কলকাতায় অস্ত্র পাঠিয়েছে গ্যাংস্টার জয়পাল সিংহ ভুল্লার। এমনই তথ্য দিয়েছে পাঞ্জাব পুলিশ।

জানা গেছে, পাঞ্জাবে দুই পুলিশকর্মীকে খুনের পর রামনদীপ কাউর ও সতপাল কাউর নামে দুই মহিলার কাছে অস্ত্র রেখে আসে জয়পাল। সতপালের স্বামী দর্শন ও রামনদীপের স্বামী গুরপ্রীত জয়পালের গ্যাংয়ের সদস্য।

পুলিশ সূত্রের খবর, পাকিস্তান সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র এনে বিভিন্ন রাজ্যে তা পৌঁছে দেওয়ার জন্য সুন্দরী তরুণীদের নিয়ে একটি দল তৈরি করেছিল জয়পাল। যেই দলের মাথা ছিল সতপাল ও রামনদীপ।

আরও পড়ুন: নন্দীগ্রামে ৮ কিমি রোড শো মমতার, করবেন তিনটি সভাও

ভুল্লারের খোঁজে পুলিশ অফিসাররা কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে তাঁদেরকে হানিট্র্যাপে ফেলত রামনদীপ। সেইমত নিজেকে লুকিয়ে ফেলত ভুল্লার।

সূত্রের খবর, কলকাতাতেও আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার জন্য বেশ কয়েকটি বাড়ি ভাড়া নিয়েছিল তারা। গোপন ডেরাগুলোর খোঁজ চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, জয়পাল কলকাতায় এসে প্রথমে বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে ওঠে। সেখানে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল এই গ্যাংস্টার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal