Take a fresh look at your lifestyle.

দুঃখে বুক ফাটছে বিজেপির, আক্ষরিক অর্থে সত্যি বাজিহীন দীপাবলি, কটাক্ষ অভিষেক ব্যানার্জির

107

আক্ষরিক অর্থে সত্যি বাজিহীন দীপাবলি। বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা। উপনির্বাচনের ৪ কেন্দ্রে বিজেপির হারের পর কটাক্ষ করে টুইট অভিষেক ব্যানার্জির।

মঙ্গলবার দিনহাটা, খড়দা, শান্তিপুর ও গোসাবে কেন্দ্রে রেকর্ড জয় হয় তৃণমূলের। এরপরেই টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এ টুইটের মাধ্যমে অভিষেক ব্যানার্জি বোঝাতে চেয়েছেন এই হারের পর বিজেপির এমনিতেই বুক ফাটছে, তাই আর বাজি ফাটাতে হবে না।

অন্যদিকে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পর দলীয় কর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রতিটি কেন্দ্রেই অভিষেকের এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

Comments are closed.