Take a fresh look at your lifestyle.

চূড়ান্ত অবজ্ঞা দেখিয়েছিলেন ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এর প্রতি! এবার সেই সিনেমার সামনেই মাথা ঝুঁকিয়ে চূড়ান্ত ফ্লপ জন আব্রাহামের ‘অ্যাটাক’, খারাপ সময় চলছে জনের

133

চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা জন আব্রাহাম এর নতুন ছবি ‘অ্যাটাক’। অ্যাকশন দৃশ্য এবং মারামারিতে ভরা এই সিনেমায় নিজের সেরাটা দিতে দেখা গেছে অভিনেতা জন আব্রাহামকে। তবে তা সত্ত্বেও মাত্র দু দিনেই এবার সিনেমাটিকে ‘ফ্লপ’ বলে দাগিয়ে দিতে দেখা গেল বলিউড সিনেমা বিশেষজ্ঞদের। এবং এর কারণ হিসেবে তারা জানাচ্ছেন ‘কাশ্মীর ফাইলস’ এবং ‘আর আর আর’ এর মত সিনেমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না জন আব্রাহামের ‘অ্যাটাক’।

প্রসঙ্গত নিজের সিনেমার প্রচারে এসে ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অভিনেতা জন আব্রাহামকে। সেসময় মেজাজ হারিয়ে অভিনেতা জানিয়েছিলেন নিজের সিনেমা ছাড়া অন্য কোন সিনেমার ব্যাপারে কথা বলতে তিনি রাজি নন। তবে এবার সেই সিনেমার সামনেই বাজার হারাতে হয়েছে অভিনেতার নতুন সিনেমাকে।

প্রসঙ্গত এদিন বলিউড সিনেমা বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রথম দুদিনের ফলাফল দেখার পর তারা মনে করছেন দর্শকরাও অভিনেতার এই নতুন সিনেমাকে বিশেষ গুরুত্ব দেননি, বদলে দক্ষিণী সিনেমাকে তারা বেশি পছন্দ করেছেন। তবে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন ‘কাশ্মীর ফাইলস’ এর মত সিনেমার প্রতি প্রকাশ্যে চূড়ান্ত অবজ্ঞা দেখানোর জন্যই হয়তো এই চূড়ান্ত ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে অভিনেতা জন আব্রাহামকে।

Comments are closed.