Take a fresh look at your lifestyle.

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে অভিযান চালালো ইডি

সত্যেন্দ্র জৈনের বাড়িতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। সোমবার হাওলা মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা।

গত ৩০ মে হাওলা এবং আয় বহির্ভূত সম্পত্তি মামলায় গ্রেফতার করা হয় সত্যেন্দ্র জৈনকে। আপাতত, ৯জুন অবধি সত্যেন্দ্র জৈনের ইডি হেফাজত মঞ্জুর করেছে বিশেষ আদালত। গ্রেফতারের পর থেকে এই প্রথম তাঁর বাড়িতে তল্লাশি চালালো ইডি।

ইতিমধ্যেই এই গ্রেফতারি নিয়ে আপ ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই এই মামলাকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন। অন্য দিকে ইডির অভিযোগ, সত্যেন্দ্র জৈন বেশ কয়েকটি কোম্পানির মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা হাওলার মাধ্যমে চালান করেছেন।

Comments are closed.