Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

লাইন রক্ষণাবেক্ষণের জের, শিয়ালদহ শাখায় শনি-রবি বাতিল একগুচ্ছ লোকাল 

লাইন রক্ষণাবেক্ষণের জের, শিয়ালদহ শাখায় শনি-রবি বাতিল একগুচ্ছ লোকাল 

লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যার জেরে শিয়ালদহ শাখায় শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 

শনিবার মাঝরাত থেকে রবিবার সকাল পর্যন্ত ২০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে মাঝেরহাট স্টেশনেও কাজের জন্য ওই লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের ফলে যাত্রী ভোগান্তির একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও দিনের ব্যস্ত সময় না হওয়ায়, তেমন সমস্যা হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমন লাইনে কাজের জন্য ৮ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। শনিবার রাত বারোটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত ওই কাজ চলবে। যার ফলে, শিয়ালদহ- বনগাঁ লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, শান্তিপুর লোকাল, হাসনাবাদ লোকাল, হাবড়া লোকাল, ডানকুনি লোকাল, ব্যারাকপুর লোকাল, দত্তপুকুর লোকাল, রানাঘাট লোকাল এবং কৃষ্ণনগর লোকালের মতো দশ জোড়ারও বেশি লোকাল ট্রেন বাতি করা হয়েছে।

আরও পড়ুন: ৫৭ বছর পর ফের চালু হল মিতালি এক্সপ্রেস, প্রথম দিন ১৮ জন যাত্রীকে নিয়ে ছুটল ট্রেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal