Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

মানুষ হাসপাতালে বেড পাচ্ছেন না কিন্তু হাজার কোটি খরচ করে চলছে IPL! ঘরে ফিরেই তোপ অ্যান্ড্রু টাইয়ের

মানুষ হাসপাতালে বেড পাচ্ছেন না কিন্তু হাজার কোটি খরচ করে চলছে IPL! ঘরে ফিরেই তোপ অ্যান্ড্রু টাইয়ের

‘যে দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। সংক্রমিত মানুষ হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না। সেখানে ভারত সরকার এত টাকা খরচ করে IPL আয়োজন করছে কীভাবে?’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য অ্যান্ড্রু টাইয়ের।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। চিকিৎসকরা বলছেন, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। চারিদিকে যখন মৃত্যুর হাহাকার। তখন ভারতে বৈভবের IPL চলছে রমরমিয়ে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে IPL এর আসর ছেড়ে বাড়ি ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর দেশে ফিরলেন অজি ক্রিকেটার অ্যান্ড্রু টাই।

আরও পড়ুন: সমাবর্তনে উত্তাল জেএনইউ, পড়ুয়া-পুলিশ সংঘর্ষে লাঠি-জলকামান, হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে পড়ুয়ারা

রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন অ্যান্ড্রু টাই। মাঝপথে IPL ছেড়ে দেশে ফিরলেন। যাওয়ার আগে টাই ব্যক্তিগত কারণের কথা জানালেও দেশে পৌঁছে সাক্ষাৎকারে বোমা ফাটালেন তিনি। বিস্ময় জানিয়ে বললেন, যে দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। সংক্রমিত মানুষ হাসপাতালে ভর্তির সুযোগ পর্যন্ত পাচ্ছেন না। সেখানে BCCI বা ফ্র্যাঞ্চায়েজিরা এত টাকা খরচ করে IPL আয়োজন করছে কীভাবে!

টাইয়ের এই মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এমনিতেই কোটি টাকার লিগে অন্যতম আকর্ষণ কোহলি, রোহিত, ধোনিদের মুখে কুলুপ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে। দেশ যখন বিপর্যস্ত তখন কোটি টাকার ক্রিকেট লিগ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সৌরভ গাঙ্গুলি, জয় শাহরা আইপিএল চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে জানা যাচ্ছে।

যদিও টাই জানিয়েছেন, আইপিএল থেকে ফিরে আসার অনেক কারণ ছিল। কিন্তু প্রধান কারণ পারথের পরিস্থিতি। ভারত থেকে আসা অনেকেরই করোনা ধরা পড়েছে। পারথের প্রশাসন বাইরে থেকে আসা মানুষের ওপর প্রতিবন্ধকতা চাপানোর কথা ভাবছে। তাছাড়া হিসাব করে দেখলাম, গত বছর অগাস্ট থেকে মাত্র ১১ দিন জৈব বলয়ের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে সময় কাটিয়েছি। তাই আমি বাড়ি ফিরতে চাইছিলাম। জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তি দেশে ফিরে আসার অন্যতম একটি কারণ।

আরও পড়ুন: জিডিপি নিয়ে মোদীর সমালোচনায় মনমোহন সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশে বিজেপি শরিক শিবসেনাও

টাইয়ের মতোই IPL ছেড়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ারই অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সোমবার IPL ছেড়ে বেরিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। ট্যুইটে তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবার ও বর্ধিত পরিবার করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তাই এই সিদ্ধান্ত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation