Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
14 July 2026

নির্যাতিতার প্রয়োজন নেই, তাঁর হয়ে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করতে পারবেন অন্য কেউ, জানাল সুপ্রিম কোর্ট

গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নির্যাতিতার প্রয়োজন নেই, তাঁর হয়ে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করতে পারবেন অন্য কেউ, জানাল সুপ্রিম কোর্ট

নির্যাতিতা ছাড়াও তাঁর স্বামী বা শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করতে পারেন অন্য কেউ, জানাল সুপ্রিম কোর্ট। উত্তর প্রদেশ সরকার বনাম রেশমি চোপড়া মামলায় মঙ্গলবার বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চের পর্যবেক্ষণ, পণের দাবিতে বা বধূ নির্যাতনের অভিযোগে ৪৯৮-এ ধারায় কেবল অভিযোগকারিণী নন, তাঁর কোনও আত্মীয়ও নির্যাতিতার হয়ে অভিযোগ জানাতে পারেন।
পণের দাবিতে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়ার অভিযোগে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করেছিলেন নয়ডার বাসিন্দা জনৈক বংশিকা বোবালের বাবা। তিনি দাবি করেন, কোটি টাকা পণের দাবিতে তাঁর মেয়েকে স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্তের বিরুদ্ধে অন্য ধারায় মামলা গ্রহণ করলেও, নির্যাতিতা ছাড়া অন্য কেউ তাঁর হয়ে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করতে পারেন না, এই মর্মে মন্তব্য করে। এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণীর বাবা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ৪৯৮-এ ধারায় শুধুমাত্র নির্যাতিতা ছাড়া অন্য কেউ যে অভিযোগ দায়ের করতে পারবেন না, এমন কথা আইনে বলা হয়নি।
কিছুদিন আগেই ৪৯৮-এ ধারা প্রসঙ্গে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, স্বামীর বাড়ি ছাড়ার পরে অন্য কোনও জায়গা থেকেও স্বামী বা শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করতে পারবেন অভিযোগকারিণী।

আরও পড়ুন: ফের ধাক্কা চিদম্বরমের, জামিনের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট, যেতে হবে সংশ্লিষ্ট আদালতে, জানালেন বিচারপতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation