Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

মোদীর অঙ্গুলিহেলনে চলতে গিয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কমিশন, বিস্ফোরক অভিযোগ চন্দ্রবাবু নায়ডুর

কমিশন ইস্যুতে মোদীর সঙ্গে সরাসরি সংঘাতে চন্দ্রবাবু নায়ডু

মোদীর অঙ্গুলিহেলনে চলতে গিয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কমিশন, বিস্ফোরক অভিযোগ চন্দ্রবাবু নায়ডুর

নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে, কমিশনের সদর দফতরের বাইরেই বিস্ফোরক মন্তব্য অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর। শনিবার, দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নির্বাচন কমিশনের যোগ নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রবাবু। তাঁর কথায়, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা, তা সত্ত্বেও তারা কেবল প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের নির্দেশমাফিক কাজ করছে। নির্বাচন কমিশন তাঁদের কোনওভাবেই সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তেলেগু দশম পার্টির প্রধান তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অন্ধ্র প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষকের আরএসএস-যোগ নিয়েও অভিযোগ করেন তিনি।
১১ ই এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফা ভোটে তাঁর রাজ্যে ৩০ থেকে ৪০ শতাংশ ইভিএম কাজ করেনি, এই অভিযোগে কমিশনকে চিঠি দিয়েছিলেন চন্দ্রবাবু। ১৫০ টি কেন্দ্রে পুনর্নির্বাচনেরও আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু কমিশনের তরফে সদর্থক প্রতিক্রিয়া না মেলায় শনিবার নিজেই কমিশনের সদর দফতরে হাজির হন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরার সঙ্গে কথা বলে খুশি নন চন্দ্রবাবু। বরং কমিশনের দফতরের বাইরে সরাসরি তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি। চন্দ্রবাবুর কথায়, দেশের মানুষ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এরপরেও কমিশন কার্যকরী ভূমিকা না নিলে, প্রতিবাদের রাস্তায় হাঁটবেন বলে জানিয়ে দেন ক্ষুব্ধ চন্দ্রবাবু নায়ডু।

আরও পড়ুন: সাংসদ দলের প্রতিনিধি হিসেবে জাপানে অভিষেক, তীব্র সমালোচনা পাকিস্তানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation