Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

বাবার চাকরি ফিরিয়ে দিন, প্রধানমন্ত্রী মোদীকে ৩৭ তম চিঠিতে ফের আবেদন অষ্টম শ্রেণির সার্থকের

প্রধানমন্ত্রী সাড়া দেবেন, দৃঢ় বিশ্বাস অষ্টম শ্রেণির পড়ুয়া সার্থকের

বাবার চাকরি ফিরিয়ে দিন, প্রধানমন্ত্রী মোদীকে ৩৭ তম চিঠিতে ফের আবেদন অষ্টম শ্রেণির সার্থকের

সে স্লোগানে শুনেছে, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’। তাই বাবার হারানো চাকরি ফেরত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল কানপুরের তেরো বছরের কিশোর সার্থক ত্রিপাঠী।
৩৬ টা চিঠি পাঠিয়েও কোনও উত্তর মেলেনি, তাও দমে যায়নি সার্থক। ফের চিঠি লিখেছে নরেন্দ্র মোদীকে। ৩৭ তম চিঠিতে পারিবারিক সমস্যার কথা বিস্তারিতভাবে লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাল অষ্টম শ্রেণির ছাত্র সার্থক ত্রিপাঠী। শুক্রবার উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা সার্থক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানায়, উত্তর প্রদেশ স্টক এক্সচেঞ্জে কর্মরত ছিলেন তাঁর বাবা। ২০১৬ সালে কয়েকজন সহকর্মীর কারসাজিতে চাকরি হারিয়েছেন। এরপর, বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে একে একে ৩৬ টা চিঠি পাঠিয়েছে সার্থক। কিন্তু একটি চিঠিরও উত্তর আসেনি, মেলেনি কোনও প্রতিক্রিয়া।
বাবা কাজ ফিরে পাবেনই, এই বিশ্বাস একটুও টলেনি অষ্টম শ্রেণির পড়ুয়ার। তাই দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে মোদীর শপথ গ্রহণের পরই, নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ৩৭ তম চিঠি লিখে ফেলেছে সার্থক।
শুক্রবার প্রধানন্ত্রীকে লেখা চিঠিতে সে জানিয়েছে, বাবার চাকরি চলে যাওয়ার পর বাড়ির তীব্র আর্থিক অনটনের কথা। বাবার পুরনো কাজ ফিরিয়ে দিতে এবং যাদের ষড়যন্ত্রের কারণে বাবার চাকরি খোয়া গিয়েছে, তাদের যথাযথ শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে সার্থক। চিঠিতে সার্থক ত্রিপাঠী লিখেছে ,’আমি স্লোগান শুনেছি, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সার্থকের বিশ্বাস, এবার তাঁর ডাকে সাড়া দেবেনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: সংখ্যা নেই, মহারাষ্ট্রে সরকার টিকিয়ে রাখতে পারবে না বিজেপি, আত্মবিশ্বাসী বিরোধীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation