Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

রাজ্যের উদ্যোগে চালু হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

রাজ্যের উদ্যোগে চালু হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

একুশের বিধানসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরলে রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করবে সরকার। সেই মতো এদিন এই প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। 

সোমবার মুখ্যমন্ত্রী জানান, পলিটেকনিক, আইটিআই বা এই জাতীয় কোনও কোর্স করেছেন এমন ছাত্র-ছাত্রীরা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। প্রধানত, রাজ্যের অধীনে যে কোনও সরকারি বা সরকার অধিগ্রহণ করেছে এমন জায়গায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন নির্বাচিতরা। ইন্টার্নশিপের জন্য ছাত্রছাত্রীদের ৬০% উপরে নাম্বার থাকতে হবে এবং বয়স ৪০ এর নীচে হতে হবে। জানা গিয়েছে, ১ বছর এই ইন্টার্নশিপের মেয়াদ হবে। কাজের উপর নির্ভর করে ভবিষ্যৎ-এ মেয়াদ আরও বাড়ানো হবে। 

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, মূলত এই প্রোগ্রামের মাধ্যমে সরকারি কাজ খাতায় কলমে শিখতে পারবেন শিক্ষানবিসরা। বিভিন্ন সরকারি প্রকল্পের কীভাবে বাস্তবায়ন হচ্ছে, বিডিও অফিস, ব্লক অফিস, পঞ্চায়েত-পুরসভা অফিসগুলোতে কীভাবে কাজ হয়, এ সম্পর্কে যাবতীয় শিক্ষা পাবেন তাঁরা। উল্লেখ, প্রত্যেক শিক্ষানবিসকে মাসে ৫ হাজার টাকা এবং ইন্টার্নশিপ শেষে একটি সার্টিফিকেট দেওয়া হবে। যা পরবর্তী কালে সরকারি, বেসরকারি অফিসে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। 

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রতিবছরই ৬ হাজার ছাত্রছাত্রী এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। মুখ্য সচিবের নেতৃত্বের তৈরি একটি কমিটি ছাত্রছাত্রীদের নির্বাচিত করবে। ইচ্ছুকরা অনলাইনেই রাজ্যের কাছে আবেদন করতে পারবেন ইন্টার্নশিপের জন্য। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

ArtsBengal