Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৪১ টাকা, কলকাতা, মুম্বাইতে দাম কত

দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৪১ টাকা, কলকাতা, মুম্বাইতে দাম কত

দিল্লিতে পেট্রোলের দাম অনেকটাই কম। লিটার প্রতি প্রায় ১০ টাকা কম দাম পেট্রোলের। রাজধানীতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৪১ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৮৬.৬৭ টাকা।

সেই তুলনায় দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতে দাম বেশি জ্বালানির। কিন্তু কেন? কেন্দ্র শুল্ক কমানোর আগে দিল্লি ও কলকাতায় পেট্রোলের দাম ছিল একই।কেন্দ্র শুল্ক কমানোর পরে ভ্যাটে ছাড় দেয় দিল্লি সরকার। কিন্তু কলকাতায় সেই ছাড় দেওয়া হয়নি। তাই কলকাতার থেকে পেট্রোল-ডিজেলের দাম দিল্লিতে সস্তা।

কলকাতায় একটানা ১০৬ দিন পেট্রোলের দামে কোনও বদল নেই। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৪.৬৭ টাকা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে ৮৯.৭৯ টাকা প্রতি লিটার।

আরও পড়ুন: কেজরিওয়ালের স্বস্তি, দিল্লির মুখ্যমন্ত্রী সহ ৩ জনের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ আদালতের

মুম্বইতে পেট্রোলের দাম রয়েছে ১০৯.৯৮ টাকা। যা কলকাতা, দিল্লি এবং চেন্নাইয়ের থেকে সবচেয়ে বেশি। লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯৪.১৪ টাকা।
দাম আর বাড়েনি পেট্রোল-ডিজেলের। কিন্ত সস্তাও হচ্ছে না। ফলে জিনিসপত্রের দাম বেড়েই চলছে। যা সমস্যার ফেলছে সাধারণ মানুষকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation