Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা চালুর দাবিতে অনশনে পড়ুয়ারা। কী তাঁদের দাবি?

যাদবপরে অচলাবস্থা অব্যাহত

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা চালুর দাবিতে অনশনে পড়ুয়ারা। কী তাঁদের দাবি?
প্রবেশিকা পরীক্ষা ফের চালু করার দাবিতে শুক্রবার রাত ১১টা থেকে অনশন শুরু করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা।  রবিবার বিকাল চারটের মধ্যে তাঁদের দাবি না মানা হলে আমরণ অনশনের হুমকি দিলেন আন্দোলনকারীরা। এবছর যাদবপুরে প্রবেশিকা পরীক্ষা তুলে দিয়ে নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের একাংশ। কিন্তু পুরো ইস্যুতেই কড়া অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাডমিশনের প্রক্রিয়া নিয়ে ছাত্র-ছাত্রীদের কোনও মত থাকতে পারে না বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

ঋদ্ধি চট্টোপাধ্যায়, ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়

 

আরও পড়ুন: বাংলার মেয়েরা মমতাকেই চায়! উচ্চবর্ণের মতো গরিব মহিলাদের ঢালাও সমর্থনে বাজিমাত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *