Take a fresh look at your lifestyle.

মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা নির্বাচন কমিশনকে

32

মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা নির্বাচন কমিশনকে

মনোনয়ন জমা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে সবথেকে আলোচিত আসনটি হল ভবানীপুর। এই ভবানীপুর তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই আসনে এবার তাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে।
বুধবার আলিপুরের সার্ভে বিল্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়নপত্র পেশ করেন। পৌনে এগারোটা নাগাদ বাড়ি থেকে বের হন তৃণমূল নেত্রী। সার্ভে বিল্ডিং পর্যন্ত হেঁটে যান তিনি। সঙ্গে ছিলেন ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আর ছিলেন হাজারে হাজারে তৃণমূলের কর্মী সমর্থক। সকাল থেকেই হাজরা রোড, কালীঘাট এলাকার তৃণমূল কর্মীরা মিছিল করে এসে জড়ো হন কালীঘাটে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে বেরোতেই স্লোগান ওঠে।
পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই চলবে।

Comments are closed.