Take a fresh look at your lifestyle.

এবার দেবের সব সিনেমার রেকর্ড ভাঙতে আসছে জিৎ! খলনায়ক হয়ে অবাধে মারছেন মানুষ! ‘রাবণে’র ট্রেলার দেখে বিস্ময়ে অভিভূত বাংলা সিনেমা-প্রেমীরা

181

বিগত বেশ কয়েক বছর ধরে নানান রকম পরিবর্তন আসতে দেখা যাচ্ছে বাংলা সিনেমার গল্পে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিউড সুপারস্টার দেব, সকলেই অন্য ধরনের বাংলা সিনেমার গল্পে অভিনয় করতে শুরু করেছেন। ইতিমধ্যেই দেব অভিনীত ‘গোলন্দাজ’ এবং ‘টনিক’ সিনেমা দুটি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এবং আরো একবার বাংলা সিনেমা হলমুখী করে তুলতে সক্ষম হয়েছে দর্শকদের।

এবার সেই তালিকায় যোগদান করতে দেখা গেল আর এক টলিউড সুপারস্টার জিৎকে। সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা ‘রাবণে’র ট্রেলার। যেখানে চিরাচরিত নায়ক এর ছক ভেঙে অন্য রকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ইতিমধ্যেই ট্রেলারটি দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে দর্শকরা জানতে পেরেছেন জিতের চরিত্রের নাম রাম এবং রাবণ।

রাম সাংবাদিকতার অধ্যাপক হলেও রাবণকে নির্বিচারে মানুষ মারতে দেখতে পেয়েছেন দর্শকরা। বলাই বাহুল্য এই দৃশ্য দেখার পর কমেন্ট এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছেন একেবারে অন্যরকম চরিত্র করতে দেখা যাচ্ছে সুপারস্টার জিৎকে। পাশাপাশি এই সিনেমার মাধ্যমে আরো একবার বাংলা সিনেমা-প্রেমীরা হলে গিয়ে সিনেমাটি দেখবেন বলে মনে করছেন দর্শকরা। ইতিমধ্যে জিৎ নিজে জানিয়েছেন সিনেমাটি নিয়ে তিনি দারুণ আশাবাদী।

Comments are closed.