Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

রাতভর বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বেলা বাড়লে ঝড়-জল আরও বাড়বে! যা জানাল আবহাওয়া দফতর 

রাতভর বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বেলা বাড়লে ঝড়-জল আরও বাড়বে! যা জানাল আবহাওয়া দফতর 

রাতভর বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ভোরের দিকে ঝেঁপে বৃষ্টি নামে। যার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। অদ্রতাজনিত অস্বস্তি থেকেও অনেকটাই মুক্তি মিলেছে।

আবহাওয়ায় দফতরের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। সেই সেই সঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, লাগাতার বৃষ্টির জেরে অদ্রতাজনিত অস্বস্তিও খানিকটা কমবে।

তবে খানিকটা বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান অনেকটাই কম থাকবে বলে জানান হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হচ্ছে এবং তাই জারি থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বাড়বে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে।

আরও পড়ুন: এবার কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার; শিল্পোন্নয়ন বোর্ডের বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, চলতি মাসেই চুক্তি স্বাক্ষর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal