Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

গ্র্যাজুয়েশনের পর রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা করতে চান? সুযোগ করে দেবে জেআইএস

এই মুহূর্তে রিমোট সেন্সিং সারা পৃথিবী জুড়ে একটি অন্যতম আলোচ্য বিষয়।

গ্র্যাজুয়েশনের পর রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা করতে চান? সুযোগ করে দেবে জেআইএস
আপনি কি সদ্য স্নাতক হয়েছেন? ভাবছেন কী বিষয় নিয়ে হায়ার স্টাডি করা যায়? কিন্তু শুধু ডিগ্রি বাড়ালেই যে চাকরি মিলবে সেই নিশ্চয়তা কেউই হলফ করে দিতে পারবে না। আজকের এই প্রযুক্তির দুনিয়ায় দাঁড়িয়ে আমাদের পড়াশোনাও হতে হবে খুবই সময়োপযোগী। তাই এই ধরনের বেশ কয়েকটি কোর্স চালু করেছে জেআইএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস। তার মধ্যে অন্যতম হল রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এ মাস্টার অফ সায়েন্স।
এই মুহূর্তে রিমোট সেন্সিং সারা পৃথিবী জুড়ে একটি অন্যতম আলোচ্য বিষয়। ভারত-সহ সারা বিশ্বের বহু দেশ আজ এই রিমোট সেন্সিং-এর উপর অর্থ লগ্নি করছে। স্যাটেলাইটের মাধ্যমে এই পৃথিবীর গভীরে কোথায় কী কী খনিজ উপাদান রয়েছে তা খতিয়ে দেখা, তাদের উপস্থিতি নির্দিষ্ট করা ও তাদের বিশ্লেষণ খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী দিনে এই বিষয়ে চাকরি তথা গবেষণার দিক থেকে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।
দুই বছরের এই পাঠ্যক্রমটির মাধ্যমে ছাত্রছাত্রীদের রিমোট সেন্সিং ও জিও স্পেশ্যাল টেকনোলোজির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে যেমন শিক্ষা প্রদান করা হয়, তেমনি আগামী দিনে এই বিষয়ে তাদের কর্মপথ সুনিশ্চিত করতে প্র্যাক্টিকাল ট্রেনিংও প্রদান করা হয়। যাতে এই ছাত্রছাত্রীরা আগামী দিনগুলিতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার ক্ষমতা করায়ত্ত করতে পারেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষজ্ঞ দলের সঙ্গে থেকে এই বিষয়ের উপর গবেষণা করারও সুযোগ।
এই পাঠ্যক্রম নিয়ে পড়ার জন্য বিজ্ঞান বা প্রযুক্তিগত ব্যাকগ্রাউন্ড থাকা আবশ্যক। বারো ক্লাসের বোর্ডের পরীক্ষায় অবশ্যই অঙ্ক থাকতে হবে।  থাকতে হবে স্নাতক স্তরে অনার্স ডিগ্রি এবং তাতে ন্যূন্তম ৫০% নম্বর পেতে হবে। এছাড়াও বি টেক করে আসা ছাত্রছাত্রীরাও সুযোগ পাবেন এই কোর্সটি করার।
এই কোর্সটির পর ছাত্রছাত্রীদের জন্য রিমোট সেন্সিং নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি তথা বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ খুলে যাবে। এছাড়া এই বিষয়ে শিক্ষকতা বা গবেষণার সুযোগ তো রয়েছেই।

বিশদে জানতে এই নম্বরে কল করুন

৭৯৮০১২৬৫০০

আরও পড়ুন: সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, কী খেলে ছেলেমেয়েরা সুস্থ ও সতেজ থাকবে, তার কিছু পরামর্শ (brain food for exams)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Education