Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ শাখায় বেশকিছু ট্রেন বাতিল

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ শাখায় বেশকিছু ট্রেন বাতিল

রবিবার বড়দিন। শনিবার রাত ১০ টা থেকে রবিবার সকাল ১০ টা অবধি শিয়ালদহ-রানাঘাট শাখার বেশকিছু ট্রেন বাতিল থাকবে। এই শাখার আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে মোট ৩৪ টি ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে একথা। নৈহাটি-শিয়ালদহ স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ চলবে। তাই এই শাখার বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: কালা কৃষি আইন প্রত্যাহার করতে হবে, কৃষকদের পাশে আছি, মাটি উৎসবে বললেন মুখ্যমন্ত্রী

২৫ ডিসেম্বর সকাল ৮ টা পর্যন্ত শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-শান্তিপুর লোকাল বেশকিছু বাতিল করা হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, দমদম জংশন-বনগাঁ শাখায় বারাসত স্টেশনের প্ল্যাটফর্ম লাইন নং ১ ও ২ এর ওপরে পুরনো ফুট ওভারব্রিজ ভেঙে ফেলার কারণে শনিবার রাত ১১.৩০ থেকে রবিবার সকাল ১০.৩০ পর্যন্ত ১১ ঘন্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক এর প্রয়োজন হবে। এরফলে বারাসত-হাসনাবাদ আপ ও ডাউনের ও বারাসত-বনগাঁ শাখার আপ ও ডাউন শাখার কিচু ট্রেন বাতিল থাকবে। সাধারণ মানুষের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করা হয়েছে পূর্ব রেলের তরফে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal