সরকারের বিরোধী ফেসবুক পোস্ট ফিরহাদ হাকিমের মেয়ের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে শিরোনামে আসা তানিয়া, অস্বস্তিতে তৃণমূল
গত সোমবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় এনআরএস হাসপাতাল। দুই জুনিয়র চিকিৎসক প্রহৃত হন এবং তার জেরে মঙ্গলবার এনআরএসে কর্মবিরতি করেন জুনিয়র চিকিৎসকরা। বুধবার তাতে যোগ দেন কলকাতা সহ রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসক। স্বাস্থ্য পরিষেবার দ্রুত অবনতি হতে শুরু করে রাজ্যে। এই অবস্থায় বুধবার, ১২ ই জুন ফিরহাদ হাকিমের চিকিৎসক কন্যা শাবা হাকিম ফেসবুকে পোস্ট করে জুনিয়র ডাক্তারদের পাশ দাঁড়ান এবং সরকারের সমালোচনা করে লেখেন, সরকারকে প্রশ্ন করা হোক, কেন ডাক্তারদের নিরাপত্তার জন্য থাকা পুলিশ কর্মীরা নিরাপত্তা দিতে পারেন না। কেন দু’ট্রাক ভর্তি মানুষ এসেছে দেখেও আরও বেশি ফোর্স চাওয়া হল না। কেন গুন্ডারা এখনও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং ডাক্তারদের মারধর করে যাচ্ছে, সেই প্রশ্নও তুলেছিলেন শাবা হাকিম। একজন তৃণমূল সমর্থক হিসেবে তাঁর নেতার নীরবতায়, তিনি নিজেও লজ্জিত বলে জানিয়েছিলেন তিনি। এতেই তৃণমূলের অন্দরে ঝড় ওঠে। ফিরহাদ হাকিমের মেয়ে কেন এমন কথা লিখলেন, তা নিয়েও শুরু হয়ে যায় জল্পনা।


ফেসবুকের অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে, ফিরহাদ হাকিমের কন্যা ডাক্তার শাবা হাকিমের অনেক দিনের বন্ধু তানিয়া ভারদ্বাজ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের দু’জনের একসঙ্গে ছবিও রয়েছে। সম্প্রতি ডাক্তারদের পক্ষ নিয়ে প্রশাসনকে তুলোধোনা করে ফেসবুক পোস্ট দিয়ে শিরোনামে এসেছেন ফিরহাদ হাকিমের মেয়ে। এই সরকার বিরোধী পোস্টের জন্য এবার তাঁকে ধন্যবাদ জানালেন প্রায় সাত বছর আগে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে শিরোনামে আসা তানিয়া। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসক দলের অন্দরে।
Comments are closed.