বাংলায় ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন
ভোটের আগে নিরাপত্তা আঁটোসাঁটো করতে পশ্চিমবঙ্গে দু’দফার ভোটে প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবার ভোটের দু’দিন আগে থেকেই রাজ্যের সবক’টি বুথে ক্যামেরায় নজরদারি অর্থাৎ ওয়েব কাস্টিং করা হবে। এই মর্মে রাজ্য পুলিশের ডিজি এবং সব জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছে তারা।
আগের নির্বাচনগুলিতে সাধারণত ভোটের দিন ওয়েব কাস্টিং করা হত। বুথে কীভাবে ভোট হচ্ছে, সিসি ক্যামেরা মারফত তার উপর নজরদারি চালাত কমিশন। কিন্ত এবার সেই নিয়মে বদল আনা হয়েছে। সমস্ত জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলিতে বুথ তৈরির দায়িত্ব জেলা নির্বাচনি আধিকারিকদের। প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের দু’দিন আগে থেকেই ক্যামেরায় নজরদারি নিশ্চিত করতে হবে।
শুধু বুথের ভিতরে নয়, বাইরেও এমনভাবে ক্যামেরা নজরদারি চালাতে হবে, যাতে বুথের বাইরে চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকা নজরদারির আওতায় থাকে।

Comments are closed.