Take a fresh look at your lifestyle.

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ‘কাঁচা পেয়ারা’ গান, কাঁচা বাদামের পর viral এই গান

547

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে। দেশ বিদেশের কয়েক লক্ষ মানুষ শুনে ফেলেছেন এই গান । এবার সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় ‘কাঁচা পেয়ারা’ গান। কাঁচা বাদামকে টেক্কা দিয়ে ‘কাঁচা পেয়ারা’ গান এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।

ভুবন বাদ্যকরের মতন ওই পেয়ারা বিক্রেতাকে দেখা যাচ্ছে কাঁচা পেয়ারা বিক্রি করার ফাঁকে ফাঁকে তিনি গান গাইছেন। কিন্তু এই গান তিনি হিন্দি ভাষায় গাইছেন। তব এই পেয়ারা বিক্রেতার নাম বা তিনি কোথায় থাকেন তা জানা যায়নি এখনও। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ। কয়েকদিন আগে এক ঝালমুড়ি বিক্রেতার গানও এইভাবে ভাইরাল হয়েছিল। ঝালমুড়ি বিক্রি করতে করতে ‘দিদি দিদি খাবেন মুড়ি’ গান গেয়ে বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু কাঁচা বাদাম গানকে টক্কর দিতে পারেনি ঝালমুড়ি। কাঁচা বাদাম, ঝালমুড়ি গানকে টক্কর দিতে পারে কিনা কাঁচা পেয়ারা গান, সেটা সময়ই বলবে।

Comments are closed.