Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও লিয়েন্ডারের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন।

যোগদানের পর এদিন মমতা ব্যানার্জি বলেন, লিয়েন্ডার আমার ছোট ভাইয়ের মতন। আমি যখন কেন্দ্রে মন্ত্রী ছিলাম, তখন থেকেই তাঁকে চিনতাম।

শুক্রবারই গোয়ায় সর্বভারতীয় তৃণমূলে যোগ দেন নাফিসা আলি ও মৃণালিনী দেশপ্রভু। অভিনেত্রী নাফিসা আলি কংগ্রেস নেত্রী ছিলেন অন্যদিকে মৃণালিনী দেশপ্রভু একজন পরিবেশবিদ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।