Take a fresh look at your lifestyle.

TMC Joining: আজ তৃণমূলে যোগ দিচ্ছেন কে? জোর জল্পনা

আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে কোনও এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। কে তিনি তা নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, আজ দুপুরে তৃণমূল ভবনে তিনি তৃণমূলে যোগ দেবেন। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভটাচার্যের উপস্থিতিতে এই যোগদান হওয়ার কথা।

গত কয়েক মাসে একাধিক রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন আমলা তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি, কয়েকজন দল ছাড়তে পারেন, এমন জল্পনাও তৈরি হয়েছে দলের অন্দরে। রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই ধরনের ঘটনা ঘটবে। সেই কারণেই আজ তৃণমূলে কে যোগ দিচ্ছেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

Comments are closed.