Take a fresh look at your lifestyle.

WB Election 2021 Result LIVE: অভিনন্দন মমতা দিদি! মোদী জানালেন দিদিকে

315

মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে লিখলেন, অভিনন্দন মমতা দিদি। করোনা মোকাবিলায় এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্র একইভাবে সমস্তরকম সাহায্য পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে যাবে। 

বাংলা জিততে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। ডেলি প্যাসেঞ্জারি করছেন মোদী-শাহ বলে কটাক্ষ করেছিল তৃণমূল। কিন্তু করোনায় সব বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় নিয়মিত রাজ্যে জনসভা করেছেন মোদী-শাহ। অমিত শাহ ২০০ আসন জয়ের দাবি করেছেন বারবার। কিন্তু ফল বেরোলে দেখা গেল বিজেপি ১০০ আসন পার করতে পারল না। 

Comments are closed.