Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

‘ এটা বিশাল বাড়াবাড়ি হয়ে গেল না?’, খুকুমণির মুখে অবিকল লতা মঙ্গেশকরের মতন গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকেরা, ফালতু সিরিয়াল বলে কটাক্ষ একাংশ নেটিজেনদের, নেটিজেনদের ট্রোলের মুখে খুকুমণি

‘ এটা বিশাল বাড়াবাড়ি হয়ে গেল না?’, খুকুমণির মুখে অবিকল লতা মঙ্গেশকরের মতন গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকেরা, ফালতু সিরিয়াল বলে কটাক্ষ একাংশ নেটিজেনদের, নেটিজেনদের ট্রোলের মুখে খুকুমণি

বর্তমান সময়ে বিনোদন জগতের অন্যতম অংশ হলো ধারাবাহিক। প্রতিটি বাড়ির মা কাকিমারা তাদের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এই ধারাবাহিকে অবলম্বন হিসেবে বেছে নেন। তবে বর্তমানে শুধুমাত্র মহিলা নানা পাল্লা দিয়ে পুরুষেরাও ধারাবাহিক দেখছেন। যার ফলে দিনে দিনে ধারাবাহিকগুলোর চাহিদা এবং জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’। ধারাবাহিক শুরুর দিন থেকেই খুকুমনি দর্শকদের মন জয় করে নিয়েছে। খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কেরেছে।

তবে এই ধারাবাহিক একাধিক দর্শকদের পছন্দের ধারাবাহিক হলেও এই ধারাবাহিক নিয়ে নিত্যদিনই ট্রোল হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই ধারাবাহিকে নিয়ে বিভিন্ন ধরনের মিম বানানো হয়। বিভিন্ন ধরনের আজগুবি গল্প ধারাবাহিকে তুলে ধরার জন্যই ধারাবাহিকের টিআরপি রেটিং দিনে দিনে কমছে। সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও আর সেই প্রমো ভিডিও দেখেই হেসে লুটোপুটি খাচ্ছে দর্শকেরা।

সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে আবারও বিয়ে হয়েছে খুকুমণি ও বিহাণের। আর সেই বিয়েরদিন বাসর রাতেই খুকুমণি কে গান গাইতে শোনা গেলো আর সেই সঙ্গে বিহাণ বেহালা বাজালো। খুকুমণি লতা মঙ্গেশকর এর গাওয়া এক এক পেয়ার কা নাগমা হে গানটি গাইল। আর এরপরই শুরু হয় ট্রোলিং।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও অজয় দেবগন বিষ্ফোরক প্রতিক্রিয়া দিলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে এ কী বললেন অজয়, মুখ খুললেন সুপারস্টার অভিনেতা

অনেক নেটিজেনরাই বলতে শুরু করলেন যে ‘লতা মঙ্গেশকরের কন্ঠে হুবহু খুকুমণির গলায় দেওয়া হল। বাড়াবাড়ি হয়ে গেল না?’ অনেকেই এই নিয়ে নানান রকমের কটাক্ষ করেছে।

এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন (এখানে ক্লিক করুন)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment