Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

সকাল শুরু করেন সবুজ উচ্ছের রস দিয়ে! কি কি খাবার খান দাদা সৌরভ গাঙ্গুলী, ‘দাদাগিরি’র মঞ্চে সেই খাবারের নমুনা শুনে চোখ কপালে নেটিজেনদের, ভাইরাল ভিডিও

সকাল শুরু করেন সবুজ উচ্ছের রস দিয়ে! কি কি খাবার খান দাদা সৌরভ গাঙ্গুলী, ‘দাদাগিরি’র মঞ্চে সেই খাবারের নমুনা শুনে চোখ কপালে নেটিজেনদের, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র অনুগামীরা জানতে পেরেছেন এ বছরের মতো খুব শীঘ্রই শেষ হতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত এই জনপ্রিয় রিয়েলিটি শোটি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে দেখা গেল এই রিয়েলিটি শোয়ের সাম্প্রতিকতম পর্বের একটি ঝলককে।

প্রসঙ্গত সম্প্রতি এই রিয়েলিটি শো এর মঞ্চে উপস্থিত হতে দেখা গিয়েছিল টলিউডের একাধিক সুপরিচিত ব্যক্তিত্বদের। সেখানেই তারা প্রশ্ন রেখেছিলেন সৌরভ গাঙ্গুলীর খাদ্য তালিকা নিয়ে। কারণ হিসেবে সেলিব্রেটিরা জানিয়েছিলেন শুরু থেকেই সৌরভ গাঙ্গুলীকে একই রকম চিরনতুন হিসেবে দেখে আসছেন তারা। যে কারণে সকলের প্রিয় কলকাতার মহারাজ সারাদিনে কি খান সেই প্রশ্ন উঠে এসেছিল দাদাগিরির মঞ্চে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন তার সকাল শুরু হয় সবুজ উচ্ছের রস দিয়ে।

পাশাপাশি সারাদিনে তিনি যে সমস্ত খাবার খান তারমধ্যে মিষ্টি জিনিস, চকলেট এবং সব ধরনের মাংস বাদ বলে জানিয়েছেন তিনি। বলাই বাহুল্য সকলের প্রিয় দাদার ডায়েট শুনে চোখ কপালে উঠতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশের। তবে কিছুদিন আগেই শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীকে। তারপর থেকেই কড়া ভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে শুরু করেছেন তিনি।

আরও পড়ুন: বিগবসের ঘরে চুম্বনের পর চুম্বন করছেন ইজাজ খান ও পবিত্র পুনিয়া, ভাইরাল তাঁদের প্রেমের মুহূর্তগুলি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment