Take a fresh look at your lifestyle.

মুম্বইয়ের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে সমর্থন জানালেন মুকেশ আম্বানী

সম্প্রতি রাফাল ইস্যুতে দুর্নীতির অভিযোগে অনিল আম্বানীকে নিশানা করেছে কংগ্রেস। অন্যদিকে, মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে সমর্থন জানালেন অনিলের দাদা মুকেশ আম্বানী।
সম্প্রতি রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানীর একটি ভিডিওকে নিয়ে প্রচার চালাচ্ছে কংগ্রেস। সেই ভিডিওয়ের প্রথমেই দক্ষিণ মুম্বইয়ের কংগ্রেস প্রার্থীর ভূয়সী প্রশংসা করে মুকেশ আম্বানীকে বলতে শোনা যায়, দক্ষিণ মুম্বইয়ের মুখ মিলিন্দ দেওরা। এরপরে, মুকেশ আম্বানী বলেন, মিলিন্দ দেওরার সামাজিক ও অর্থনৈতিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল তিনি। পাশাপাশি, দক্ষিণ মুম্বই কেন্দ্রটি সম্পর্কেও সচেতন কংগ্রেস প্রার্থী। তাই তাঁর সমর্থন থাকল এই কংগ্রেস প্রার্থীর প্রতি। এলাকার ক্ষুদ্র শিল্প থেকে বড় শিল্পপতি সবাই যাতে উন্নতি করেন, নতুন কর্মক্ষেত্র তৈরি হয় তার জন্য সবাইকে এগিয়ে আসারও কথা বলেন মুকেশ আম্বানী। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কর্ণধার উদয় কোটাককেও ওই ভিডিওতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করতে শোনা যায় একই ভিডিওতে।
এই ভিডিওটিকে নিজের ট্যুইটারেও আপলোড করেছেন মিলিন্দ দেওরা। তাঁকে সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন শিল্পপতিদের।

Comments are closed.