Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস অভিষেকের

৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিজেপি সাংসদকে, জানালেন অভিষেকের আইনজীবী

বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস অভিষেকের

কেন্দ্রীয় মন্ত্রী এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।

মানহানির অভিযোগে শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠান তৃণমূল যুব নেতা অভিষেক।

তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁর বক্তব্যের কিছু শব্দ বেছে নিয়ে ট্যুইটারে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ দোষারোপ করেছেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: আজ মমতার সভা অধিকারী পরিবার ছাড়াই! আরও ৩ বিধায়ক অনুপস্থিত থাকতে পারেন

অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসুর পক্ষ থেকে পাঠানো নোটিসে বলা হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে ওই ট্যুইট প্রত্যাহার করে বাবুলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অভিযোগ আনা হবে আসানসোলের বিজেপি সাংসদের বিরুদ্ধে।

পাশাপাশি, বিকৃত ও মিথ্যা তথ্য পরিবেশনের জন্য ট্যুইটার কর্তৃপক্ষকেও এদিন নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী।

 

আরও পড়ুন: কাকলি ঘোষ দস্তিদারকে আইনি নোটিস দিলীপ ঘোষের

 

 

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics